শোক সংবাদ ও দোয়া প্রার্থনা
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ মুন্না আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দিনাজপুরের সুইহারি এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে নি*খোঁজ হওয়ার পর, আজ বাঙ্গিবেচা নামক স্থানে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
একটি সম্ভাবনাময় তরুণের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শো*কাহত। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মুন্নাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন পরিস্থিতি সহ্য করার ধৈর্য দান করেন।