ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

পবায় প্রথমবারের মতো গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন

গ্রামীণ সড়কে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রাম পুলিশ সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি’। এ কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নে পর্যায়ক্রমে মোট ১৬ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রোপণ করা গাছের একটি অংশের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্ব পালন করবেন গ্রাম পুলিশ সদস্যরা। ভবিষ্যতে এসব গাছ অর্থকরী সম্পদে পরিণত হলে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ পাবেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যরা। বাকি ৫০ শতাংশ অর্থ জমা হবে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে।

রোববার (২২ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। পরে তিনি পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের আওতাধীন গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শফিকুল হক মিলন বলেন, গ্রাম পুলিশ সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার পাশাপাশি ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পবা উপজেলায় প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু হলো।

তিনি জানান, পবা উপজেলার আটটি ইউনিয়নের প্রতিটিতে দুই হাজার করে মোট ১৬ হাজার গাছ রোপণ করা হবে। এসব গাছের একটি অংশ রোপণ ও পরিচর্যার দায়িত্বে থাকবেন গ্রাম পুলিশ সদস্যরা। অন্য গাছগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে রোপণ করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে সড়ককে ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে গ্রাম পুলিশ সদস্যদের বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে একদিকে তাঁদের দায়িত্ব ও অবদানের স্বীকৃতি দেওয়া হবে, অন্যদিকে ভবিষ্যতে গাছ থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার মাধ্যমে তাঁদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, সে সময় বৃক্ষরোপণ, খাল খনন, মাছ চাষ, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র শিল্প স্থাপন ও গণশিক্ষার মতো নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এসব কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দেশের সাধারণ মানুষকে স্বনির্ভর করে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলে নারী শিক্ষার প্রসার এবং অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুর মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসব উদ্যোগের মধ্যে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সেলাই মেশিন বিতরণ, কৃষকদের কৃষি কার্ড, পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং বয়স্ক, বিধবা ও অসচ্ছল ব্যক্তিদের ভাতা প্রদানের মতো কর্মসূচি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বনায়ন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে এমপি মিলন বলেন, গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতে কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি গ্রামীণ সড়কগুলো সবুজে আচ্ছাদিত হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। দীর্ঘমেয়াদে এসব গাছ অর্থকরী সম্পদে পরিণত হলে গ্রাম পুলিশ সদস্যদের পাশাপাশি ইউনিয়ন পরিষদও আর্থিকভাবে উপকৃত হবে। পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হবে না। রোপণ করা প্রতিটি গাছের সুরক্ষা, নিয়মিত পরিচর্যা ও বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। এ বিষয়টি বিবেচনায় রেখেই কর্মসূচির পরিকল্পনা সাজানো হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে অর্থনৈতিক সম্ভাবনার কথা মাথায় রেখে মেহগনি, নিমসহ বিভিন্ন প্রজাতির কাঠজাতীয় গাছ নির্বাচন করা হয়েছে। পাশাপাশি স্বল্পমেয়াদে আয়ের সুযোগ তৈরির জন্য নির্দিষ্ট কিছু স্থানে খেজুরগাছ রোপণের পরিকল্পনা রয়েছে। এসব গাছ বড় হলে খেজুরের রস ও গুড় উৎপাদনের মৌসুমে ইজারা দেওয়ার মাধ্যমে আয় করা সম্ভব হবে।

ইউএনও আরও জানান, পবা উপজেলার আটটি ইউনিয়নে আটটি গ্রাম পুলিশ সড়ক প্রতিষ্ঠার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ওয়ার্ড সদস্যদের সমন্বয়ে সামাজিক বনায়ন কার্যক্রম পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় মোট ১৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। সরকারের পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে পবা উপজেলায় মাত্র এক বছরের মধ্যেই নির্ধারিত বৃক্ষরোপণের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের আরেকটি অংশে সমাজকল্যাণমূলক কার্যক্রমের আওতায় চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তার পাশাপাশি তাঁদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র শেখ মুকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ পবা উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ সদস্য এবং কর্মসূচির উপকারভোগীরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে পবা উপজেলার গ্রামীণ সড়কগুলো সবুজায়নের পাশাপাশি পরিবেশের উন্নয়ন ঘটবে। একই সঙ্গে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বের স্বীকৃতি, ভবিষ্যৎ আর্থিক সুবিধা এবং সামাজিক বনায়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

বুড়িগঙ্গা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

পবায় প্রথমবারের মতো গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x