ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

নিজ এলাকা তাড়াইলের কৃতি সন্তান কেন্দ্রীয় যুবদলের নেতা জি. এম. মজিবুর রহমান ভূঁইয়া সবুজ-কে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার শাহ রফিকুজ্জামান মিথুন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৃতি সন্তান জি. এম. মজিবুর রহমান ভূঁইয়া (সবুজ)-কে সংবর্ধনা দিয়েছে তাড়াইল উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন খোলা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি সাইদুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক মর্তুজা আল কামাল মুস্তাক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া।

এ সময় বক্তব্য দেন তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শরীফুল মাহমুদ শোয়েব, আখলাকুল ইসলাম অংকুর ও আবদুল হাই আজাদ।

বক্তারা বলেন, জি. এম. মজিবুর রহমান ভূঁইয়া (সবুজ)-এর কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া তাড়াইলবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাঁর নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনার জবাবে জি. এম. মজিবুর রহমান ভূঁইয়া (সবুজ) বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন। পাশাপাশি তাড়াইলসহ সারা দেশের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১ নং তালজাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান ভূঁইয়া সুজন, সদস্য সচিব হাবিবুর রহমান রনি, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জুয়েলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জি. এম. মজিবুর রহমান ভূঁইয়া (সবুজ)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

বুড়িগঙ্গা

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

নিজ এলাকা তাড়াইলের কৃতি সন্তান কেন্দ্রীয় যুবদলের নেতা জি. এম. মজিবুর রহমান ভূঁইয়া সবুজ-কে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x