ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

নিউগিনি প্রপার্টিজে হামলা: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির গুলশান বিভাগের একটি দল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, এমপি মোহাম্মদ আব্দুল গফুরের বাসা থেকেই মিজানুর রহমানকে আটক করা হয়। অভিযানের সময় এমপি আব্দুল গফুর বাসায় উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। মামলার তদন্তের অংশ হিসেবে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

এদিকে, হামলার পর কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, হামলার সঙ্গে চাঁদাবাজির বিষয় জড়িত। 

তবে বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এক বিবৃতিতে দাবি করেন, নিউগিনি প্রপার্টিজের ঘটনায় বিএনপির কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তার দাবি, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। 

পুলিশের পক্ষ থেকেও প্রাথমিক তদন্তে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঘটনাটি ঢালাওভাবে কোনো রাজনৈতিক দলের ওপর চাপানোর আগে তদন্তের ফলাফল দেখা প্রয়োজন। 

নিউগিনি প্রপার্টিজ হামলার ঘটনায় এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। 

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নিউগিনি প্রপার্টিজে হামলা: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x