ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

নারায়ণগঞ্জে প্রি পেইড স্মার্ট মিটার বাতিল ও গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

​নারায়ণগঞ্জে প্রি-পেইড স্মার্ট মিটার বাতিল ও গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

এম,এ, মানিক মিয়া 

স্টাফ রিপোর্টার । 

নারায়ণগঞ্জে জোরপূর্বক প্রি-পেইড স্মার্ট মিটার বসানো এবং এর মাধ্যমে গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ (২১) তারিখ সকালে শহরের রাস্তায় এ কর্মসূচির আয়োজন করে "গ্রাহক সংরক্ষণ ও নাগরিক অধিকার চেতনা..." এবং "প্লট ও বাগান সমবায় সমিতি-নারায়ণগঞ্জ" (রেজিঃ নং-০০২৯)।

​সমাবেশে উপস্থিত সাধারণ গ্রাহক ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো প্রকার সুনির্দিষ্ট আলোচনা বা সুফল ব্যাখ্যা করা ছাড়াই সাধারণ গ্রাহকদের ওপর জোরপূর্বক প্রি-পেইড ও স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে অতিরিক্ত চার্জ কাটা, রিচার্জের জটিলতা এবং বিদ্যুৎ বিল অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ মানুষকে মারাত্মক হয়রানির শিকার হতে হচ্ছে।

​মানববন্ধনে বক্তারা কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:

১। ​জোরপূর্বক প্রি-পেইড ও স্মার্ট মিটার স্থাপন অনতিবিলম্বে বন্ধ করতে হবে।

২। ​স্মার্ট মিটারের নামে গ্রাহক হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে।

৩। ​গ্রাহকদের স্বার্থ রক্ষা করে বিদ্যুৎ বিলিং ব্যবস্থা সহজ ও স্বচ্ছ করতে হবে।

​সমাবেশে উপস্থিত সচেতন নাগরিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ গ্রাহকদের হয়রানি অনতিবিলম্বে বন্ধ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

​কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ভুক্তভোগী সাধারণ গ্রাহকরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

বুড়িগঙ্গা

বুধবার, ২২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে প্রি পেইড স্মার্ট মিটার বাতিল ও গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x