ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

নারায়ণগঞ্জে দেওয়াল জুড়ে কম দামে মাদক বিক্রির পোস্টার ফেসবুকে ছড়িয়ে পরা ভিডিও নিয়ে আলোড়ন

নারায়ণগঞ্জে দেওয়াল জুড়ে ‘কম দামে মাদক’ বিক্রির পোস্টার, ফেসবুকে ছড়িয়ে পরা ভিডিও নিয়ে আলোড়ন

মোঃ মানিক মিয়া, 

স্টাফ রিপোর্টার । 

​ নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় দেওয়াল জুড়ে টাঙানো হয়েছে মাদক বিক্রির অভিনব পোস্টার। সাদা কাগজের ওপর স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে— "এখানে কম দামে মাদক পাওয়া যায়।" এমন কিছু পোস্টারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​পোষ্টার অনুযায়ী দেখা যায়, পোস্টারের দুই পাশে বিপদচিহ্ন (খুলি ও হাড়ের চিহ্ন) একে মাঝখানে হাতে লেখা বা প্রিন্ট করা বার্তায় মাদক বিক্রির কথা বলা হয়েছে। প্রকাশ্যে এমন পোস্টারিং নারায়ণগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

​স্থানীয়দের উদ্বেগ ও প্রতিক্রিয়া:

মাসদাইর এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই অসাধু চক্র মাদকের বিস্তার ঘটিয়ে আসছে। তবে এভাবে প্রকাশ্যে পোস্টার লাগিয়ে মাদক বিক্রির প্রচারণা চালানো চরম দুঃসাহসের পরিচয়। এতে করে তরুণ ও উঠতি বয়সের কিশোররা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পোস্ট হওয়ার পর অনেকেই মন্তব্য করেছেন, মাদক কারবারিদের এমন বেপরোয়া মানসিকতা ঠেকাতে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন।

​আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান:

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টারের সত্যতা যাচাই করে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।

 মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

​জনসমক্ষে এমন ঘটনা মাদকবিরোধী নজরদারি আরও জোরদার করার তাগিদ দিচ্ছে বলে মনে করছেন বিজ্ঞ মহল।

বুড়িগঙ্গা

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে দেওয়াল জুড়ে কম দামে মাদক বিক্রির পোস্টার ফেসবুকে ছড়িয়ে পরা ভিডিও নিয়ে আলোড়ন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x