ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

নবাগত ওসিকে ইসলামী আন্দোলনের নেতাদের শুভেচ্ছা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব ঈশ্বরগঞ্জ থানায় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মুফতি হাবিবুল্লাহর নেতৃত্বে নেতৃবৃন্দ থানায় গিয়ে নবাগত ওসি সাজ্জাদ রোমনের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ পৌর শাখার সভাপতি হাফেজ এহসান তালুকদার, সেক্রেটারি মারুফ হাসান, বাংলাদেশ মুজাহিদ কমিটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য লুৎফুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক সোহাগ মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত ওসি সাজ্জাদ রোমনকে ঈশ্বরগঞ্জ থানায় দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

এ সময় সংগঠনের নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা একটি যৌথ সামাজিক দায়িত্ব। মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, ঈশ্বরগঞ্জের শান্তি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ প্রশাসনের যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

ঈশ্বরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সম্মিলিতভাবে কাজ করলে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, ঈশ্বরগঞ্জের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নবাগত ওসিকে ইসলামী আন্দোলনের নেতাদের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x