ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নাট্যোৎসবের পর্দা উঠল, সম্মাননা পেলেন আবুল হায়াত

বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিনেতা আবুল হায়াতকে ‘নাট্যজন সম্মাননা’ প্রদানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৬’।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে রোববার (১২ জুলাই) বিকালে উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন এই সম্মাননা স্মারক আবুল হায়াতের হাতে তুলে দেন।

‎সম্মাননা প্রদানকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রখ্যাত এই নাট্যজনের ভূয়সী প্রশংসা করে বলেন, "যে দেশে জ্ঞানীর সম্মান হয় না, সেদেশে জ্ঞানীর জন্ম হয় না। প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত একজন অনন্য প্রতিভার অধিকারী, জননন্দিত অভিনেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রেরণার বাতিঘর। তাঁকে বিশেষায়িত করার ভাষা আমার জানা নেই, আমি তাঁর সন্তানতুল্য। আমি আশা করি, এই বিভাগের শিক্ষার্থীরা আগামীতে একেকজন আবুল হায়াত হিসেবে তৈরি হবে।" তিনি নাট্যকলা ও পরিবেশনাকে একটি সমৃদ্ধ সংস্কৃতি ও শিল্প হিসেবে উল্লেখ করে দেশের অভিনয় শিল্পী ও কলাকুশলীরা দেশ-বিদেশে তাঁদের মেধার স্বাক্ষর রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎সম্মাননা গ্রহণ করে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত আবেগাপ্লুৎ হয়ে পড়েন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি উল্লেখ করেন, এ ধরনের সম্মাননা প্রাপ্তি কাজের স্বীকৃতির সাথে সাথে কাজের প্রতি দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়।

‎অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইস্রাফীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রফেসর ড. আরিফ হায়দার। নাট্যোৎসব আয়োজন কমিটির আহ্বায়ক ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইসমত আরা ভূঁইয়া ইলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজন কমিটির সদস্য-সচিব ও সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। উদ্বোধনী পর্বটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা।

‎আয়োজক সূত্রে জানা গেছে, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৩-২০২৪ সেশনের স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার অংশ হিসেবে এই নাট্যোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ১২ জুলাই থেকে ১৮ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের ‘জিয়া হায়দার ল্যাব’-এ নাটকগুলো মঞ্চস্থ হবে।

‎এবারের উৎসবে দেশ-বিদেশের মোট সাতটি নাটক পরিবেশিত হচ্ছে। উদ্বোধনী দিনে শাহমান মৈশান রচিত ও সনজিত কুমার দের নির্দেশনায় ঢাকার ক্ষ্যাপাটে প্রযোজনা দল মঞ্চস্থ করে নাটক ‘ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়’। উৎসবের বাকি দিনগুলোতে ধারাবাহিকভাবে মঞ্চস্থ হবে ‘রক্তবীজ বধ’ কাহিনী অবলম্বনে নাটক ‘কালিকা’, ‘ইনডিপেন্ডেন্স’, ‘একশ বস্তা চাল’, ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘ক্রীতদাসের হাসি’ এবং সবশেষে ভারতের পশ্চিমবঙ্গের কাঁকিনাড়া প্রযোজনা দলের পরিবেশনায় নাটক ‘পঞ্চমীর চাঁদ’।

বুড়িগঙ্গা

সোমবার, ১৩ জুলাই ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নাট্যোৎসবের পর্দা উঠল, সম্মাননা পেলেন আবুল হায়াত

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x