শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নেত্রকোণার দুর্গাপুরে সুসং সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে মশকনিধন স্প্রে কার্যক্রম পরিচালনা করেছে কলেজ ছাত্রদল।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে কলেজ মাঠ ও আশপাশের এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। সুসং সরকারি কলেজ ছাত্রদল নেতা বায়জিদ হাসান ঝলকের নেতৃত্বে ডেঙ্গু মশার প্রকোপ প্রতিরোধে কলেজ প্রাঙ্গণে মশকনিধন স্প্রে করা হয়।
এ সময় বায়জিদ হাসান ঝলক বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রকোপ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি নিয়মিত মশকনিধন কার্যক্রম পরিচালনা প্রয়োজন। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের জনকল্যাণমূলক চিন্তা ও মানুষের পাশে দাঁড়ানোর আদর্শকে ধারণ করে এবং দুর্গাপুর-কলমাকান্দার মানবিক নেতা, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনা ও মানবিক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের জন্য এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ছাত্রদল নেতা বায়জিদ হাসান ঝলক আরও বলেন, “মানুষের পাশে, শিক্ষার্থীদের পাশে—জনকল্যাণে ছাত্রদল।” ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন