ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে মানবিকতায় দৃষ্টান্ত শামীম আহমেদ, দুর্গাপূজায় পাশে দাঁড়ালেন অসহায়দের

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপুরে মানবিকতায় দৃষ্টান্ত শামীম আহমেদ, দুর্গাপূজায় পাশে দাঁড়ালেন অসহায়দের

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের শামীম আহমেদ দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়ভাবে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে কুল্লাগড়া ইউনিয়নের দরিদ্র ও অসহায় হিন্দু পরিবারের সদস্যদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন শামীম আহমেদ। এ সময় তিনি নিজ হাতে অসহায় মানুষের হাতে পূজার উপহার তুলে দেন। বিতরণ কার্যক্রমে স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

শামীম আহমেদ কাকড়াকান্দা গ্রামের আব্দুল সাত্তার ও আছিয়া খাতুনের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের ছোট ভাই তিনি।

স্থানীয়দের ভাষ্য, শামীম আহমেদ শুধু ধর্মীয় উৎসবেই নয়, এলাকার দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনেও পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সমাজের বিভিন্ন অনিয়ম ও অসংগতি নিয়েও তিনি সোচ্চার।

ব্যক্তিজীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন শামীম আহমেদ। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি। রাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে এলাকার মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা।

স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখলে শামীম আহমেদের মতো তরুণেরা সমাজের মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

নিজের কর্মকাণ্ড সম্পর্কে শামীম আহমেদ বলেন, “আমি সব সময় চেষ্টা করি মানুষের পাশে থেকে কিছু করার। এটা পারিবারিক শিক্ষা। মানুষ কাজ করলে ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নন। আমিও তার ব্যতিক্রম নই। তবে আমার একটা সত্তা রয়েছে। আমি এটার অপব্যবহার করি না।”

বুড়িগঙ্গা

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে মানবিকতায় দৃষ্টান্ত শামীম আহমেদ, দুর্গাপূজায় পাশে দাঁড়ালেন অসহায়দের

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x