ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন চান আনোয়ার হোসেন আসাদ

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন চান আনোয়ার হোসেন আসাদ

 আসিফ খান, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আসাদ। দীর্ঘ রাজনৈতিক পথচলায় মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার কারণে তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশের কাছে তিনি পরিচিত মুখ।

মো. আনোয়ার হোসেন আসাদ বর্তমানে দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দুর্গাপুর উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ছাত্ররাজনীতি দিয়ে রাজনৈতিক পথচলা শুরু করে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি।

আসাদের অনুসারীদের দাবি, রাজনৈতিক জীবনে মামলা, হামলা ও কারাবরণের মতো নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে পিছিয়ে যাননি। দীর্ঘ সময় ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি দলের কঠিন সময়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। বিভিন্ন সংকটে কর্মীদের পাশে দাঁড়ানোর কারণে তৃণমূলে তাঁর একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলেও দাবি তাঁদের।

স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী জানান, দলের দুঃসময়ে অনেকেই যখন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন, তখন আনোয়ার হোসেন আসাদ মাঠের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। মামলা-মোকদ্দমায় পড়া নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং বিভিন্ন সংকটে সহযোগিতার চেষ্টা করেছেন। ফলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতা নিয়ে তৃণমূলের একটি অংশের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সমর্থকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ে সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ—এসব বিষয় দলীয় মনোনয়নের ক্ষেত্রে আনোয়ার হোসেন আসাদের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তই তাঁর প্রার্থিতার বিষয়টি নির্ধারণ করবে।

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. আনোয়ার হোসেন আসাদ বলেন, “দলের প্রতি আনুগত্য ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা সবসময়ই করেছি। রাজনীতিতে পদ-পদবির চেয়ে মানুষের ভালোবাসা এবং দলের জন্য কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছি। বিএনপি যদি আমাকে দলীয় মনোনয়ন দেয়, তাহলে জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি জনবান্ধব, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী উপজেলা গঠনে কাজ করতে চাই।”

বুড়িগঙ্গা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন চান আনোয়ার হোসেন আসাদ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x