ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে ‘জ্ঞানের উৎস পাঠাগার’ ফুটবল টুর্নামেন্টে পাঠাগার দলের জয়

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপুরে ‘জ্ঞানের উৎস পাঠাগার’ ফুটবল টুর্নামেন্টে পাঠাগার দলের জয়

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘জ্ঞানের উৎস পাঠাগার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তেলিপাড়া একাদশকে ৩-০ গোলে হারিয়েছে ‘জ্ঞানের উৎস পাঠাগার’ দল।

সোমবার বিকেল ৪টায় পাথারিয়া গ্রামের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠায় পাঠাগার দল। বিপরীতে কোনো গোলের দেখা পায়নি তেলিপাড়া একাদশ।

খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উদ্বোধক জাতীয়তাবাদী যুবদল দুর্গাপুর পৌর কমিটির সদস্যসচিব আল ইমরান সম্রাট গণি বক্তব্যের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

খেলা দেখতে পাথারিয়া গ্রামের মাঠে বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচ ঘিরে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের ক্রীড়াসুলভ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশও দর্শকদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর যুবদলের সদস্যসচিব আল ইমরান সম্রাট গণি, যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান খান, চণ্ডীগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম খোকন সরকার এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন রহমান আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার সঙ্গে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে ‘জ্ঞানের উৎস পাঠাগার’ ফুটবল টুর্নামেন্টে পাঠাগার দলের জয়

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x