ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

দুবাইয়ে পরিচয়, প্রেমের টানে কেরালা ছেড়ে পীরগঞ্জে অশ্বিনী!

দেশ আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতিও ভিন্ন। তবু ভালোবাসার কাছে হার মেনেছে হাজার মাইলের দূরত্ব। ভারতের কেরালা রাজ্য থেকে সবকিছু পেছনে ফেলে ভালোবাসার মানুষের হাত ধরে বাংলাদেশে এসেছেন অশ্বিনী। এখন তাঁর ঠিকানা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি গ্রাম। ভিনদেশি এই নববধূকে ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা। তাঁকে একনজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ।

ঘটনার শুরু সুদূর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। উন্নত জীবনের আশায় কয়েক বছর আগে সেখানে পাড়ি জমান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজিপাড়া গ্রামের যুবক মাসুদ রানা। জীবিকার তাগিদে একটি রেস্টুরেন্টে কাজ শুরু করেন তিনি। একই রেস্টুরেন্টে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী।

কর্মক্ষেত্রে পরিচয়, এরপর কথাবার্তা ও বন্ধুত্ব। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব গড়ায় ভালোবাসার সম্পর্কে। একপর্যায়ে দুজন সিদ্ধান্ত নেন একসঙ্গে জীবন কাটানোর। সেই সিদ্ধান্ত থেকেই বিয়ে। আর এভাবেই দুই দেশের দুই মানুষের জীবনের গল্প এক সুতোয় বাঁধা পড়ে।

বিয়ের পর মাসুদ রানা দেশে ফিরে আসেন। কিন্তু ভালোবাসার মানুষকে দূরে রেখে থাকতে চাননি অশ্বিনী। তাই সুদূর ভারতের কেরালা থেকে পাড়ি জমান বাংলাদেশে। চলে আসেন স্বামীর বাড়ি পীরগঞ্জের হাজিপাড়া গ্রামে। বর্তমানে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে সেখানেই বসবাস করছেন তিনি।

মাসুদের পরিবারের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে এসে অশ্বিনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে ভিন্ন ধর্ম ও সংস্কৃতির পরিবেশ থেকে আসা অশ্বিনীকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকার মানুষ তাঁদের বাড়িতে আসছেন। কেউ কথা বলছেন, কেউ জানতে চাইছেন কেরালা থেকে বাংলাদেশে আসার গল্প। অনেকের কাছে এটি যেমন বিস্ময়ের, তেমনি কারও কাছে আন্তদেশীয় ভালোবাসার ব্যতিক্রমী উদাহরণ।

এদিকে এই বিয়ে ও ধর্ম পরিবর্তনের বিষয়টি নিয়ে পীরগঞ্জজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে ব্যক্তির ধর্মীয় বিশ্বাস ও জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতার প্রতি সম্মান জানানো জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

সব মিলিয়ে দুবাইয়ের একটি রেস্টুরেন্টে শুরু হওয়া পরিচয় আজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নতুন সংসারের গল্প হয়ে উঠেছে। হাজার মাইল দূরের কেরালা থেকে আসা অশ্বিনী এখন এই গ্রামেরই একজন। দেশের সীমানা পেরিয়ে গড়ে ওঠা এই সম্পর্ক স্থানীয় মানুষের কাছে হয়ে উঠেছে আলোচিত এক ভালোবাসার গল্প।

বুড়িগঙ্গা

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দুবাইয়ে পরিচয়, প্রেমের টানে কেরালা ছেড়ে পীরগঞ্জে অশ্বিনী!

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x