ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

দুঃসময় পেরিয়ে দুর্গাপুরের রাজনীতির মাঠে আল ইমরান সম্রাট গনি, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চান দলের সমর্থন

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুঃসময় পেরিয়ে দুর্গাপুরের রাজনীতির মাঠে আল ইমরান সম্রাট গনি, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চান দলের সমর্থন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে দুর্গাপুরের রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন আল ইমরান সম্রাট গনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা বর্তমানে দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনীতিতে তিনি ‘সম্রাট গনি’ নামে পরিচিত।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলীয় বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ, র‍্যালি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি প্রতিকূল সময়েও দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন সম্রাট গনি।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন সম্রাট গনি। বিভিন্ন সময়ে কারাবরণ ও জেল-জুলুমও ভোগ করতে হয়েছে তাকে। নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ড থেকে সরে না গিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন তিনি।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তৃণমূলে সম্রাট গণির একটি পরিচিতি তৈরি হয়েছে। সমর্থকদের অনেকে তাকে দলের একজন ত্যাগী ও দুঃসময়ের মাঠের নেতা হিসেবে মূল্যায়ন করেন।

রাজনীতির পাশাপাশি যুবসমাজকে মাদক, অপরাধ ও কিশোর গ্যাংয়ের মতো নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমেও যুক্ত রয়েছেন সম্রাট গনি। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে স্থানীয় পর্যায়ে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন ও পৃষ্ঠপোষকতার সঙ্গেও তিনি সম্পৃক্ত।

এবার দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আল ইমরান সম্রাট গনি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডকে কাজে লাগিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন প্রত্যাশা করছেন তিনি।

সম্রাট গনি বলেন, “রাজনীতি আমার কাছে শুধু পদ-পদবির বিষয় নয়। দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনৈতিক দুঃসময়ে অনেক প্রতিকূলতার মধ্যেও মাঠে ছিলাম। এবার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক সমর্থন চাই। দল আমাকে সমর্থন দিলে এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন, মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং তরুণদের জন্য কাজ করাকে অগ্রাধিকার দেব।”

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং প্রতিকূল সময়ে মাঠে থাকার অভিজ্ঞতা সম্রাট গণির রাজনৈতিক পরিচিতিকে শক্ত করেছে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও জনগণের ভোটের রায়ই নির্ধারণ করবে দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে তার রাজনৈতিক পথচলার পরবর্তী অধ্যায়।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দুঃসময় পেরিয়ে দুর্গাপুরের রাজনীতির মাঠে আল ইমরান সম্রাট গনি, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চান দলের সমর্থন

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x