ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

ত্রিশাল বাজারে অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ, ভবন মালিকের লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগেের প্রেক্ষিতে আজ ১৫ জুলাই ২০২৬ তারিখ ত্রিশাল উপজেলার পৌর এলাকায় অবস্থিত মোদক পট্টিতে নির্মাণাধীন ৭ তলা ভবনের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় যথাযথ কর্তৃপক্ষের নকশা অনুমোদন ব্যতীত বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অপরাধে ভবন মালিক প্রদীপ মোদক (৬২), পিতা- মনিন্দ্র মোদক, ৪ নং ওয়ার্ড, ত্রিশাল পৌরসভা, ত্রিশাল কে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবনের নকশা অনুমোদনের না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন আরাফাত সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ত্রিশাল। এতে সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণমাধ্যম কর্মী  সম্পাদক ফাহাদ সহ আরও অনেকে।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী বুড়িগঙ্গা টিভিকে কে জানান যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ, ভবনের নকশা পরিবর্তন, অনুমোদিত নকশার পরিবর্তন করে ভবন নির্মাণ ইত্যাদি অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, ত্রিশাল এর অভিযান অব্যাহত থাকবে।

বুড়িগঙ্গা

বুধবার, ১৫ জুলাই ২০২৬

ত্রিশাল বাজারে অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ, ভবন মালিকের লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x