ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি

আমির হোসাইন 

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর এলাকায় বিয়ের দাবিতে এক তরুণী  প্রেমিকের বাড়িতে অনশন করছেন। অভিযুক্ত প্রেমিক তাবির হোসেন (২৫) উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের  ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপির সাবেক সভাপতি সফি মেম্বারের (শফিকুল ইসলাম) ছেলে। বিয়ের দাবি নিয়ে বাড়িতে আসার পর পর থেকেই  প্রেমিকাকে দেখে গা ডাকা দিয়েছে এমন অভিযোগ ওই তরুণী। তরুণীর বাড়ি একই ইউনিয়নের ভোলাখালী গ্রামে।

‎মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঘটনাস্থলে গিয়ে ওই  তরুণীর সাথে কথা হলে সাংবাদিকদের জানান, মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হওয়ার পর  গত এক বছর ধরে তাবিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তার দাবি, প্রেমিক তাবির বিয়ে করার কথা বলে বাড়ি থেকে বেড় করে এনে ওই তরুণীকে সোমবার সকাল ১০টা যাদুকাটা নদীর মিয়ারচড় পাঠানপাড়া খেয়াঘাট এলাকা থেকে নৌকা করে সন্ধ্যা পর্যন্ত  উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাফেরা করেন। এছাড়া, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে বিয়ে করার কথা বলে কৌশলে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন প্রেমিক তাবির বলেও অভিযোগ করেন তিনি। পরে সন্ধ্যার দিকে কৌশলে তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে বাদাঘাট বাজারে তরুণীকে ফেলে পালিয়ে যায় প্রেমিক তাবির।

তরুণী আরও বলেন, এরপর কোন উপায় না পেয়ে সন্ধ্যার পর থেকে তাবিরের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন। তার একমাত্র দাবি, প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইজ্জত সম্মান নষ্ট করে এখন বিয়ে না করে মাকে বাজারে ফেলে পালিয়ে গেছে।  এখন আমারতো আর কিছুই নাই। তাবির তাকে বিয়ে করবেনা কেন। বিয়ে না করলে ওই তরুণী আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলেও সাংবাদিকদের জানান।

‎স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই তরুণী তাবিরের বাড়িতে অবস্থান করছেন। মঙ্গলবার দুপুর পর্যন্তও তিনি সেখানে অনশনরত ছিলেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।

‎এদিকে, মঙ্গলবার দুপুরে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের সঙ্গে তাবিরের বড় বোন সুমনা অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে সংশ্লিষ্ট সাংবাদিকরা অভিযোগ করেন।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, "বিষয়টি আমার জানা আছে। বাদাঘাট পুলিশ ফাঁড়িকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

‎তবে এ বিষয়ে অভিযুক্ত তাবিরকে না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তাবিরের বাবার বক্তব্য জনতে মোঠো ফোনের কল দিলে তিনি বলেন , আমি অসুস্থ চিকিৎসার জন্য ময়মনসিংহ আছি। আমি কিছুই জানিনা।

শাহজাদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ‎ ‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ ‎ ‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে নানা আর্থিক অনিয়ম ও গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। ​এই বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে  উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাকে। ‎​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গত ৩১ আগস্ট তদন্তের অংশ হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে বিভিন্ন নথিপত্র ও আর্থিক হিসাব-নিকাশ পর্যালোচনা করেছেন। উল্লেখ্য,ওই দিনই ছিলো প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়ার কর্মজীবনের শেষ কর্মদিবস। ‎​তদন্তের সময় প্রয়োজনীয় হিসাব-নিকাশ ও সংশ্লিষ্ট কাগজপত্র উপস্থাপনের জন্য প্রধান শিক্ষক ১০ দিনের সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে হিসাব যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন তিনি। ​অভিযোগকারীদের দাবি,সরেজমিনে যাচাইয়ের সময় বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় নানা অসঙ্গতি ধরা পড়েছে। বিষয় গুলো বিস্তারিতভাবে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ​এই দিকে অবসরে যাওয়ার মুহূর্তে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র সঙ্গে করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে মোঃ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। তবে ঠিক কোন কোন নথিপত্র নেওয়া হয়েছে, সেগুলোর বর্তমান অবস্থান কী এবং কী উদ্দেশ্যে নেওয়া হয়েছে—এই সব বিষয়ে কর্তৃপক্ষের কাছে থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ‎​তবে সব অভিযোগ অস্বীকার করে মোঃ গোলাম কিবরিয়া বলেছেন,"আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সত্য নয়। আমি নির্ধারিত সময়ের মধ্যে সব হিসাব- নিকাশ ও কাগজপত্র কর্তৃপক্ষের কাছে দাখিল করব।" নথিপত্র সরিয়ে নেওয়ার অভিযোগও তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন। ‎​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম বলেছেন,"আমরা মিটিংয়ে ব্যস্ত ছিলাম। সে সময় অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া অন্য নথির কথা বলে তাঁর ছেলে ও আরো একজন কে সঙ্গে নিয়ে স্কুলের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছেন।"এই বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন,"অভিযোগটি তদন্ত করা হচ্ছে। আর্থিক হিসাব-নিকাশ দাখিলের জন্য অভিযুক্ত শিক্ষক ১০ দিন সময় নিয়েছেন। পুরো হিসাব দাখিল না করায় তাঁকে এখনো চূড়ান্ত ছাড়পত্র অব্যাহতি দেওয়া হয়নি।"​ বিদ্যালয় সূত্রে জানা গেছে,মোঃ গোলাম কিবরিয়া ২০১৩ সালে রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। চলতি বছরের ৩১ আগস্ট ছিলো তাঁর কর্মজীবনের শেষ দিন। অবসর গ্রহণের ঠিক শেষ মুহূর্তে আর্থিক অনিয়ম ও নথি গায়েবের অভিযোগ ওঠায় পুরো এলাকা জুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন ও সৃষ্টি হয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

আমির হোসাইন 

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর এলাকায় বিয়ের দাবিতে এক তরুণী  প্রেমিকের বাড়িতে অনশন করছেন। অভিযুক্ত প্রেমিক তাবির হোসেন (২৫) উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের  ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপির সাবেক সভাপতি সফি মেম্বারের (শফিকুল ইসলাম) ছেলে। বিয়ের দাবি নিয়ে বাড়িতে আসার পর পর থেকেই  প্রেমিকাকে দেখে গা ডাকা দিয়েছে এমন অভিযোগ ওই তরুণী। তরুণীর বাড়ি একই ইউনিয়নের ভোলাখালী গ্রামে।

‎মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঘটনাস্থলে গিয়ে ওই  তরুণীর সাথে কথা হলে সাংবাদিকদের জানান, মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হওয়ার পর  গত এক বছর ধরে তাবিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তার দাবি, প্রেমিক তাবির বিয়ে করার কথা বলে বাড়ি থেকে বেড় করে এনে ওই তরুণীকে সোমবার সকাল ১০টা যাদুকাটা নদীর মিয়ারচড় পাঠানপাড়া খেয়াঘাট এলাকা থেকে নৌকা করে সন্ধ্যা পর্যন্ত  উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাফেরা করেন। এছাড়া, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে বিয়ে করার কথা বলে কৌশলে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন প্রেমিক তাবির বলেও অভিযোগ করেন তিনি। পরে সন্ধ্যার দিকে কৌশলে তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে বাদাঘাট বাজারে তরুণীকে ফেলে পালিয়ে যায় প্রেমিক তাবির।

তরুণী আরও বলেন, এরপর কোন উপায় না পেয়ে সন্ধ্যার পর থেকে তাবিরের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন। তার একমাত্র দাবি, প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইজ্জত সম্মান নষ্ট করে এখন বিয়ে না করে মাকে বাজারে ফেলে পালিয়ে গেছে।  এখন আমারতো আর কিছুই নাই। তাবির তাকে বিয়ে করবেনা কেন। বিয়ে না করলে ওই তরুণী আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলেও সাংবাদিকদের জানান।

‎স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই তরুণী তাবিরের বাড়িতে অবস্থান করছেন। মঙ্গলবার দুপুর পর্যন্তও তিনি সেখানে অনশনরত ছিলেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।

‎এদিকে, মঙ্গলবার দুপুরে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের সঙ্গে তাবিরের বড় বোন সুমনা অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে সংশ্লিষ্ট সাংবাদিকরা অভিযোগ করেন।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, "বিষয়টি আমার জানা আছে। বাদাঘাট পুলিশ ফাঁড়িকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

‎তবে এ বিষয়ে অভিযুক্ত তাবিরকে না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তাবিরের বাবার বক্তব্য জনতে মোঠো ফোনের কল দিলে তিনি বলেন , আমি অসুস্থ চিকিৎসার জন্য ময়মনসিংহ আছি। আমি কিছুই জানিনা।

বুড়িগঙ্গা

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x