ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে ১৮ সেপ্টেম্বর

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: বিএনপি

হোয়াইক্যং মডেল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জাফর আলম বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জাফর আলম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি ইতোমধ্যে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছেন। জাফর আলম বলেন, এলাকার সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তিনি। বিশেষ করে গরিব, অসহায় ও মেহনতি মানুষের সমস্যা সমাধানে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জাফর আলম বলেন, নির্বাচনে সুযোগ পেলে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান। ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের পাশে থেকে গরিব-দুঃখী ও মেহনতি মানুষের জন্য কাজ করতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।” এ সময় জাফর আলম হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জনগণের মূল্যবান ভোটই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। জনগণ তাকে যোগ্য মনে করলে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এদিকে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে জাফর আলমের প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে নির্বাচনে চূড়ান্ত প্রার্থীতা, প্রতীক ও ভোটের বিষয়টি সংশ্লিষ্ট নির্বাচনী প্রক্রিয়া ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

এয়ার ফ্রায়ার পরিষ্কারের সহজ কৌশল

অভিনয়ের পাঠ দেবেন মোশাররফ করিম

বেগম পাড়া নাটকের শুটিং সম্পন্ন

হোয়াইক্যং মডেল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জাফর আলম

শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। পরদিন তা জমা নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনে উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবে দলটি। আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করবে। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। পরদিন তা জমা নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে দলের মনোনয়নপ্রত্যাশীরা ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। ১৬ সেপ্টেম্বর ফরম জমা নেওয়া হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।

বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। ১০ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোট গ্রহণ হবে ২৯ অক্টোবর।

বিষয় : বিএনপি উপনির্বাচন ঠাকুরগাঁও

বুড়িগঙ্গা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে ১৮ সেপ্টেম্বর

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x