ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয় প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা নির্বাচন কার্যালয় থেকে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈধ মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির দুজন হলেন—ওবায়দুল্লাহ্ মাসুদ ও মির্জা ফয়সল আমীন। এছাড়া ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের মনোনয়নও বৈধ হয়েছে।

অন্য তিন প্রার্থী হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। নির্বাচনী তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর সকাল থেকে।

এদিকে একই আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে দুজনের একজন সরে দাঁড়াতে পারেন—এমন আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x