ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলামের শুভ জন্মদিন উদযাপন

শামীম দেওয়ান গাজীপুর জেলা প্রতিনিধি : 

আজ টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও তরুণ সমাজের পরিচিত মুখ কাজী মইনুল ইসলাম-এর শুভ জন্মদিন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় যুবসমাজ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষীরা কেক কেটে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। এ সময় উপস্থিত স্থানীয়রা জানান, কাজী মইনুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিচ্ছন্নতা কার্যক্রম, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতা তৈরিতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, কাজী মইনুল ইসলামের মূল লক্ষ্য হলো একটি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও মাদকমুক্ত ৪৮ নম্বর ওয়ার্ড গড়ে তোলা। তাঁর সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যেই এলাকার তরুণদের কাছে একজন অনুপ্রেরণার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।

এলাকাবাসীর অনেকেই আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে তাঁকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে ৪৮ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে চান তারা।

জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসা উপস্থিত ব্যক্তিরাও তাঁর আগামী দিনের সাফল্য এবং এলাকার উন্নয়নে ধারাবাহিক অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বুড়িগঙ্গা

শনিবার, ১৮ জুলাই ২০২৬

টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলামের শুভ জন্মদিন উদযাপন

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x