ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি মহেশখালীতে শহীদ তানভীর সিদ্দিকীর কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি

মহেশখালীতে শহীদ তানভীর সিদ্দিকীর কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।

মুহাম্মদ আবুবক্কর ছিদ্দিক মহেশখালী: 

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মহেশখালীর কৃতী সন্তান শহীদ তানভীর সিদ্দিকীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে তাঁর কবর জিয়ারত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে আয়োজিত এ কর্মসূচিতে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি শহীদ তানভীর সিদ্দিকীর কবর জিয়ারত করেন এবং স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এরপর মহেশখালী উপজেলা প্রশাসন, মহেশখালী থানা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা পর্যায়ক্রমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি), মহেশখালী থানার অফিসার ইনচার্জ, শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারের সদস্যবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠান শেষে শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অতিথিরা। তাঁরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় শহীদ তানভীর সিদ্দিকীকে স্মরণ করেন উপস্থিত সকলে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি মহেশখালীতে শহীদ তানভীর সিদ্দিকীর কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x