মজলুম জননেতা মাওলানা ভাসানীর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি।
আজ ৫ই আগস্ট ২০২৬, বুধবার সকাল ১১টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি: আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
সভাপতিত্ব: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম।
বক্তাবৃন্দ: ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য প্রদান করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সভা শেষে আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।