ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

চুনতিতে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপির মানবিক সহায়তা

টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির মধ্যেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে চুনতি ইউনিয়ন বিএনপি পরিবার।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন চুনতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ শহিদুল্লাহ। তিনি দুর্গত মানুষের দুঃখ-কষ্টের কথা শুনে তাদের হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শোয়াইবুল ইসলাম, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. তৈয়বুর রহমান, ছাত্রদল নেতা জাভেদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক দায়িত্ব। চুনতি ইউনিয়ন বিএনপি পরিবার অতীতের মতো ভবিষ্যতেও অসহায় ও দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

বুড়িগঙ্গা

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চুনতিতে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপির মানবিক সহায়তা

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x