ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

চলতি বছরে স্থানীয় সরকার সকল নির্বাচন শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চলতি বছরে স্থানীয় সরকার সকল নির্বাচন; শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

চলতি বছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ-এই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, এই পাঁচ স্তরের নির্বাচন আয়োজনের জন্য বাজেটে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশন বর্তমানে প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগ বৈঠক করে নির্বাচনের সময়সূচি ও ক্রম নির্ধারণ করবে। তবে লক্ষ্য হলো চলতি অর্থবছরের মধ্যেই সব কটি নির্বাচন শেষ করা।

শুক্রবার (১৪ই আগস্ট) বিকেলের মধ্যে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড়, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠ এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। শ্রীমঙ্গলের বর্জ্য সমস্যার স্থায়ী সমাধান প্রসঙ্গে তিনি বলেন, শহরের বাইরে সরকারি জায়গায় একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হবে। সেখান থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ের একজন ইংল্যান্ড থেকে নিয়োগপ্রাপ্ত বিশেষজ্ঞকে শ্রীমঙ্গলে পাঠানো হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ছয় মাস পর প্রতিটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরীক্ষা করে দেখা হবে তারা সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কি না।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, বিসিবি পরিচালক সরফরাজ আহমেদ সরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম ও উপজেলা বিএনপি'র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বুড়িগঙ্গা

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চলতি বছরে স্থানীয় সরকার সকল নির্বাচন শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x