কবিতা - ঘরজামাই
লেখক - এম, এ, মানিক
স্টাফ রিপোর্টার
শ্বশুরবাড়ির নরম গদিতে, কাটছে আমার বেলা,
বিনা পুঁজিতেই রাজকীয় সুখ, এ যেন এক মেলা!
শাশুড়ি আম্মা সকাল হলেই, আনেন লুচি-আলুর দম,
জামাই আদরে খামতি যে নেই, খাটুনিও বেশ কম।
বাজার করতে পাঠায় যখন, বুকটা একটু কাঁপে,
হিসাব মেলাতে ভুল হলে পরে, শ্যালক রাগ গুমোট মাপে!
সবাই বলে "ভাগ্যের জোরে, পেয়েছিস এমন ঘর",
আমি বলি, "সুখের আড়ালে, সবই তো ভাই পর!"
বৌয়ের বকুনি, শ্বশুরের কাশি, মুখ বুজে সই সব,
ঘরজামাইয়ের জীবনখানা, যেন এক নীরব উৎসব।
দিন কেটে যায় আলসেমিতে, নিজের বাড়ি নাই,
রাজার হালেই আছি আমি— আমি যে 'ঘরজামাই'!