গ্রামীণফোনের বিলম্বজনিত ৫% আইনি পাওনা আদায় এবং আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে হয়রানি বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানার ও উদ্যোগে আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশের মূল দাবি ও বিষয়সমূহ:
দীর্ঘ প্রতীক্ষার অবসান: বক্তারা জানান, পাওনা আদায়ের আন্দোলনে দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও এখনও কোনো সমাধান মেলেনি। দ্রুত ও ন্যায্যসঙ্গত উপায়ে ৫% পাওনা পরিষদের দাবি জানানো হয়।
শ্রমিক হয়রানি বন্ধ: শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে পুলিশি হয়রানির শিকার হওয়া বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা।
মামলার পর্যালোচনা: আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলাগুলোর নিরপেক্ষ পর্যালোচনার দাবি উত্থাপন করা হয়।
মতপ্রকাশের স্বাধীনতা: শান্তিপূর্ণ প্রতিবাদ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সমাবেশে সংগঠনের সদস্যগন তাদের মূল্যবান বক্তব্য রাখেন। বক্তব্যে তারা সরকারের প্রতি আহবান জানান যাতে গ্রামীনফোনের প্রতিনিধি দল ও সরকার পক্ষ এবং ভুক্তভোগীরা মিলে আলোচনার মাধ্যমে সমস্যাটির সুন্দর একটি সমাধান বের করার প্রয়াস পায়। ভুক্তভোগীরা বিষয়টি সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশ শেষে সংগঠনের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাদের দাবি সংবলিত স্মারকলিপি হস্তান্তর করেন। অনতিবিলম্বে এসব দাবি মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পরিষদের নেতারা।