ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

গৌরীপুরে সিলিন্ডার মজুত, যুবককে জরিমানা

গৌরীপুরে সিলিন্ডার মজুত, যুবককে জরিমানা

ময়মনসিংহের গৌরীপুরে একটি বসতবাড়ি থেকে ৬০০টি এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে এসব সিলিন্ডার মজুতের দায়ে তানভির আহমেদ (২১) নামে এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত গৌরীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গাঁও গৌরীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার মজুতের বিষয়টি জানতে পারে প্রশাসন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে গাঁও গৌরীপুর গ্রামের বাসিন্দা তানভির আহমেদের বসতবাড়ি থেকে ফ্রেশ ও ওমেরা কোম্পানির মোট ৬০০টি এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুতের দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৫ ধারায় তানভির আহমেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

গৌরীপুরে সিলিন্ডার মজুত, যুবককে জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
গৌরীপুরে সিলিন্ডার মজুত, যুবককে জরিমানা
0:00 0:00
1.0x