গোবিন্দগঞ্জে করতোয়া নদীর ভাঙন থেকে বসতবাড়ি ও ফসলী জমি রক্ষার দাবিতে মানববন্ধন
এম,এ, মানিক মিয়া
স্টাফ রিপোর্টার ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ/সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর পূর্বপাড়া এলাকায় করতোয়া নদীর তীব্র ভাঙন থেকে বসতবাড়ি ও ফসলী জমি রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২) জুলাই রোজ বুধবার বিকেল ৪:০০ ঘটিকায় চকরহিমাপুর শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় চকরহিমাপুর এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, করতোয়া নদীর অব্যাহত নদীভাঙনে চকরহিমাপুর পূর্বপাড়া শ্মশান ঘাট সংলগ্ন এলাকার ঘরবাড়ি, ভিটেমাটি এবং শত শত বিঘা ফসলী জমি বিলীন হতে চলেছে। অবিলম্বে যদি নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ বা বাঁধ নির্মাণ করা না হয়, তবে এই এলাকার বহু পরিবার বাস্তুহারা হয়ে পড়বে।
তারা দ্রুততম সময়ের মধ্যে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন এবং করতোয়া নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানান।
মানববন্ধনে চকরহিমাপুর গ্রামের সর্বস্তরের পুরুষ ও নারী অংশ নেন।