গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশ এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার (১৪ জুলাই) রাতে গোবিন্দগঞ্জ থানা মায়ামনি চারমাথা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলো কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বালাটারী গ্রামের জহিদুর মিয়ার ছেলে হযরত আলী (৬০) এবং পাবনা জেলার সদর থানার মহেন্দ্রপুর (মহিষগাড়া) গ্রামের আব্দুস সালামের স্ত্রী শাহানাজ বেগম (৪৮)।