মো: বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলা প্রশাসনের সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মহিলা আসন-২৮ (গাইবান্ধা-১, ২, ৩ ও ৫) দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য মমতাজ আলো’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মমতাজ আলো। সভায় পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার ছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক গাইবান্ধা জেলার নানা উন্নয়ন, সম্ভবনার খাত ও গুরুত্বপূর্ণ সমস্যা গুলো ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেন। অপর দিকে সংসদ সদস্য জেলার সম্ভবনাময় ও সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি আম গাছের চারা রোপন করে সংসদ সদস্য। এরপর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় অংশ নেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। মতবিনিময় সভায় দুই সংসদ সদস্যকে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা ফুলের শুভেচ্ছা জানান। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সফরসুচি অনুযায়ী আগামী ২৮ ও ২৯ জুলাই ফুলছড়ি-সাঘাটা ও সুন্দরগঞ্জ এবং সাদুল্লাপুর-পলাশবাড়ী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন জানান তিনি।