ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

উনছিপ্রাং মুহিউস সুন্নাহ মাদ্রাসায় বিশিষ্ট আলেমের আগমন

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার 

আলহামদুলিল্লাহ। আজ উনছিপ্রাং মুহিউস সুন্নাহ মাদ্রাসায় আগমন করেন কক্সবাজার সেন্ট্রাল মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং রহমানিয়া মাদ্রাসা, পাহাড়তলীর সম্মানিত পরিচালক হযরতুল আল্লাম মুফতি সুলাইমান কাসিমি সাহেব।

সম্মানিত হুজুরের আগমনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। তিনি মাদ্রাসার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার পরিবেশ, দ্বীনি কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

উল্লেখ্য, উনছিপ্রাং মুহিউস সুন্নাহ মাদ্রাসায় বর্তমানে হযরত মুফতি সুলাইমান কাসিমি সাহেবের হাতে গড়া ও তাঁর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা প্রায় ৫-৬ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন। প্রিয় শায়খের আগমনে তাঁরা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত হন।

মাদ্রাসার কার্যক্রম দেখে মুফতি সুলাইমান কাসিমি সাহেব সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তিনি মাদ্রাসার সার্বিক উন্নতি, দ্বীনি শিক্ষার প্রসার এবং ভবিষ্যৎ অগ্রগতির জন্য বিশেষ দোয়া করেন।

এ সময় তিনি এই দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে যারা জায়গা-জমি দান করেছেন, আর্থিক ও অন্যান্য সহযোগিতা করেছেন এবং মাদ্রাসার উন্নয়নে অবদান রেখেছেন—সবার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি মাদ্রাসার বিগত সময়ের সকল মুহতামিম ও দায়িত্বশীল ব্যক্তিদের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ, দ্বীনি শিক্ষার প্রসার এবং প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের ইহকালীন ও পরকালীন শান্তি ও সফলতা কামনা করা হয়।

মুফতি সুলাইমান কাসিমি সাহেবের এই আগমন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা উনছিপ্রাং মুহিউস সুন্নাহ মাদ্রাসাকে কবুল করুন, দ্বীনি খেদমতের একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে আরও সমৃদ্ধ করুন এবং সংশ্লিষ্ট সকলের দান-শ্রম ও ত্যাগ কবুল করুন। আমিন।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উনছিপ্রাং মুহিউস সুন্নাহ মাদ্রাসায় বিশিষ্ট আলেমের আগমন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x