ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

উনছিপ্রাং মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসায় সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম 

কক্সবাজারের টেকনাফ উপজেলার উনছিপ্রাং আল মাদ্রাসাতুল ইসলামিয়া মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি, বক্তব্যসহ বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে।

বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার প্রশংসা করে শিক্ষকরা বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করে।

শেষে দেশ, জাতি, মাদ্রাসা ও সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

বুড়িগঙ্গা

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

উনছিপ্রাং মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসায় সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x