ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২-এর একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটে উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই পলাতক আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন এহসান উল্লাহ (২৯)। তিনি আব্দুল মুন্নাফ ও ছেমন বাহারের ছেলে। তার বাড়ি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি, রুম নং-০৬, শেড নং-৭৩ (এমআরসিপি নং-০৬১১৫), বল খেলার মাঠ পুলিশ ক্যাম্পের পূর্ব পাশে।

র‌্যাব জানায়, এহসান উল্লাহ একটি মাদক মামলায় আদালত কর্তৃক ৭ বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x