ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে ভেজাল সয়াবিন তেল জব্দ ও দুইজনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বস নম্বর ওয়ান নামে ভেজাল সয়াবিন তেল বাজার জাতের অভিযোগে দুই ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৬৬০ বোতল সয়াবিন তেল জব্দ করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে পৌরশহরের ইমিউন হাসপাতালের সামনে ধ্বংস করা হয়। বিনষ্ট করা তেলের আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ নগরের মহজমপুর এলাকার বাসিন্দা ও একটি কোম্পানির ডেলিভারিম্যান হানিফ মিয়া (৬০) এবং ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষিয়া উজানপাড়া এলাকার অটো চালক জুনাইদ আলী (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২৭টি কার্টনে ৪৫০ গ্রাম ওজনের মোট ৬৬০টি সয়াবিন তেলের বোতল রাখা ছিল। এসব তেল ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গৌরীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই শেষে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে সেগুলো ধ্বংস করা হয়।

জব্দ করা বোতলগুলোর গায়ে ‘BOSS Number-1 Fortified Soyabean Oil’ লেখা ছিল। বোতলের লেবেলে প্রস্তুতকারক হিসেবে ‘Arikh Consumer Products Ltd.’, স্বদেশ টাওয়ার, ১ম তলা, নোটারি, গাজীপুর, বাংলাদেশ এমন তথ্য উল্লেখ ছিল।

ভ্রাম্যমাণ আদালতের কাছে দণ্ডপ্রাপ্তদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, ময়মনসিংহ সদর উপজেলার মেইলঘাট ও চায়না মোড় এলাকার নাজমা খাতুন নামের এক নারী ওই কোম্পানির ডিলার বলে জানা গেছে। তার মাধ্যমে ঈশ্বরগঞ্জসহ আশপাশের এলাকায় এসব তেল সরবরাহ ও বাজারজাত করা হচ্ছিল বলে আদালত সূত্রে জানানো হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, ভেজাল বা অননুমোদিত খাদ্যপণ্য বাজারজাত করে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরির কোনো সুযোগ নেই। এ ধরনের পণ্য যাতে বাজারে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পণ্য পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ঈশ্বরগঞ্জে ভেজাল সয়াবিন তেল জব্দ ও দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x