ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে প্রয়াত বিএনপি নেতা জুলমতের স্মরণে শোকসভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড়হিত ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত ডা. আবুল হোসেন জুলমতের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনায় শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাদ আসর বড়হিত ইউনিয়ন বিএনপির উদ্যোগে সূর্যের বাজারে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে এ শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোকসভা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, বড়হিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক ভূঞা মিলন, বড়হিত ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক মাহফুজ, যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর বকুল ও খচরু জামান বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শোকসভায় বক্তারা প্রয়াত ডা. আবুল হোসেন জুলমতের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতিচারণ করে বলেন, ডা. আবুল হোসেন জুলমত ছিলেন দলের প্রতি অত্যন্ত নিবেদিতপ্রাণ ও ত্যাগী একজন নেতা। ১১ নম্বর বড়হিত ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন তিনি দল ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন।

বক্তারা আরও বলেন, জুলমত ভাইয়ের মতো একজন অভিভাবকতুল্য নেতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি আজীবন সাধারণ মানুষের সেবা এবং দলের আদর্শ বাস্তবায়নে কাজ করে গেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ ও অবদান ঈশ্বরগঞ্জের নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এ সময় বক্তারা মরহুমের রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তাঁর অসমাপ্ত সামাজিক ও জনকল্যাণমূলক কাজের স্মৃতি ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মরহুম ডা. আবুল হোসেন জুলমতের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি, বিএনপি ও এর নেতাকর্মীদের কল্যাণ কামনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে মরহুমের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।

বুড়িগঙ্গা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে প্রয়াত বিএনপি নেতা জুলমতের স্মরণে শোকসভা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x