ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে ঐতিহ্যবাহী বড়ই বাড়ী জামে মসজিদের কমিটি গঠন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের প্রায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী বড়ই বাড়ী জামে মসজিদের ১৩ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মসজিদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

সভায় মসজিদের সার্বিক ব্যবস্থাপনা, সংস্কার ও উন্নয়নকাজ নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় শেষে ১৩ সদস্যের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুর রউফ আকন্দ নোমানী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম (বিএসসি) মাস্টার।

জানা যায়, ১৮৫০ সালে প্রতিষ্ঠিত বড়ই বাড়ী জামে মসজিদটি এ অঞ্চলের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। মসজিদটি প্রতিষ্ঠায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর মরহুম বরোমদী মোড়লের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর বেয়াই মাওলানা হাবিব উল্লাহ আকন্দ ছিলেন ফারসি ভাষার একজন পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি। ধর্মীয় ও ভাষাগত জ্ঞানচর্চার পাশাপাশি সমাজসেবায় তাঁদের অবদান ও ঐতিহ্য আজও এলাকাবাসীর কাছে স্মরণীয়।

দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী মসজিদটি বর্তমানে চতুর্থ দফায় সংস্কার ও উন্নয়নকাজের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তবে সংস্কারকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। মসজিদের ফ্লোরের কাজ, গ্লাস লাগানো, রং করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে।

নবগঠিত পরিচালনা কমিটি অবশিষ্ট সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেবে বলে জানিয়েছে। এ জন্য মসজিদের উন্নয়নে মুসল্লি, এলাকাবাসী, প্রবাসী ও সামর্থ্যবান ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা এবং দোয়া কামনা করা হয়েছে।

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী এ মসজিদের ধর্মীয়, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও সুন্দর, সুশৃঙ্খল ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন মুসল্লি ও এলাকাবাসী।

সভায় উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রউফ আকন্দ নোমানী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (বিএসসি) মাস্টারসহ কমিটির সব সদস্যকে অভিনন্দন জানান এবং মসজিদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে তাঁদের সফলতা কামনা করেন।

বুড়িগঙ্গা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ঈশ্বরগঞ্জে ঐতিহ্যবাহী বড়ই বাড়ী জামে মসজিদের কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x