ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

 নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বানে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দল। গতকাল রাত ৮:৩০ ঘটিকায় শালবাগান পাওয়ার হাউস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পরে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাওয়ার হাউস মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ এরশাদ আলীর নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌরভ ছানা, যুগ্ম আহ্বায়ক এনামুল হক জয়, যুগ্ম আহ্বায়ক মো. উজ্জল, সদস্য মোহাম্মদ রমজান আলী, মো. রাসেল ও মোহাম্মদ বাপ্পি। এছাড়াও বিক্ষোভ মিছিলে চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, এলাকায় যেকোনো ধরণের বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তারা।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x