ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

অযৌক্তিক অটো ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পাগলা - ঝালকুড়িতে মানববন্ধন, ৫ টাকা ভাড়ার দাবি

​অযৌক্তিক অটোভাড়া বৃদ্ধির প্রতিবাদে পাগলা-ঝালকুড়িতে মানববন্ধন, ৫ টাকা ভাড়ার দাবি

মোঃ মানিক মিয়া, 

​স্টাফ রিপোর্টার । 

অযৌক্তিক ও অতিরিক্ত অটোরিকশা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং পূর্বের ৫ টাকা ভাড়া পুনর্বহালের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সেবামূলক সংগঠন ‘অদম্য মানবিক সংস্থা’র উদ্যোগে স্থানীয় সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

আজ ​বুধবার  (১৯ আগষ্ট)২০২৬ সকাল ৮ ঘটিকার সময়  পাগলা-ঝালকুড়ি রোডের প্রাথমিক বিদ্যালয়ের  সামনে আয়োজিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, সম্প্রতি সুনির্দিষ্ট কোনো নীতিমালা বা প্রশাসনিক অনুমতি ছাড়াই অটোরিকশা চালকরা একতরফাভাবে ভাড়া বাড়িয়ে দিয়েছে। 

পূর্বে পাগলা থেকে ঝালকুড়ি রুটে যে ভাড়া ছিল ৫ টাকা, তা বর্তমানে দ্বিগুণ বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। আকস্মিক ও অযৌক্তিক এই ভাড়া বৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, শ্রমজীবী ও নিম্ন-মধ্যবিত্ত সাধারণ মানুষ।

​মানববন্ধনে বক্তব্য প্রদানকালে 'অদম্য মানবিক সংস্থা'র নেতৃবৃন্দ বলেন, "সাধারণ মানুষের পকেট কেটে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অটোরিকশার অনিয়ন্ত্রিত ভাড়া বৃদ্ধি ও নৈরাজ্যের কারণে প্রতিদিন পথচারীদের দুর্ভোগ বাড়ছে।

 অনতিবিলম্বে এ অযৌক্তিক ভাড়া কমিয়ে পূর্বের ৫ টাকা নির্ধারণ করতে হবে।"

​বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি রাস্তায় বেপরোয়া অটোরিকশার কারণে দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। তাই গণপরিবহন খাতে এ নৈরাজ্য ও ভোগান্তি বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সাথে নিয়ে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

​মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা একাত্মতা প্রকাশ করে অনতিবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ ও নির্ধারিত যৌক্তিক ভাড়া বাস্তবায়নের জোর দাবি জানান।

বুড়িগঙ্গা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

অযৌক্তিক অটো ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পাগলা - ঝালকুড়িতে মানববন্ধন, ৫ টাকা ভাড়ার দাবি

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x