ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

‎সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

‎সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী 

‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 

‎সিরাজগঞ্জের তাড়াশে বাসের চাপায় জসিম উদ্দিন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে তাড়াশ উপজেলার হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় আশা হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত জসিম উদ্দিন পাবনার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন এই তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন,নিহত জসিম উদ্দিন মোবাইল ফোনে কথা বলতে বলতে মহাসড়ক পার হচ্ছিলেন। এই সময়ে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই সময়ে দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। তিনি আরো জানিয়েছেন,খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছেন এবং পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

বুড়িগঙ্গা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

‎সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
‎সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
0:00 0:00
1.0x