ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

‎সিরাজগঞ্জে ‘সার্চ ফর সোশ্যাল হিরো’র ৬ষ্ঠ এপিসোডে ৫ জন মানবিক ব্যক্তিকে সংবর্ধনা

সিনেমা বা নাটকের কোনো তারকা নয়,বরং সমাজের দরিদ্র,অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে মানবিক কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবীদের খুঁজে বের করে সংবর্ধনা দিয়েছে ‘সুজন সার্চ ফর সোশ্যাল হিরো’ নামে একটি সংগঠন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ে ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এটি ছিলো সংগঠনটির ‘সার্চ ফর সোশ্যাল হিরো’ কার্যক্রমের ৬ষ্ঠ এপিসোড। সিরাজগঞ্জ জেলায় মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশব্যাপী আলোচিত পাঁচজন  ব্যক্তি ও সংগঠনকে এই অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়েছে। সংবর্ধিতরা হলেন—অসংখ্য এতিম ও দুস্থ তরুণীর রাজকীয় বিয়ের আয়োজন করা ‘দি বার্ড সেফটি হাউস’-এর চেয়ারম্যান মামুন বিশ্বাস, ‘কৃষি চিত্রপুরী’র পরিচালক রফিকুল ইসলাম মানিক,‘প্রচেষ্টা সবার জন্য’ মানবিক সংগঠনের চেয়ারম্যান শাহবাজ খান সানী, ‘সুখপাখি’ সিরাজগঞ্জের পরিচালক শেখ রজব এবং মানবিক সংগঠন ‘প্রত্যাশিত’ সিরাজগঞ্জ,শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের সভাপতি ইকবাল হাসান ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সুজন। এই সময়ে বক্তব্য রেখেছেন সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে মামুন বিশ্বাস,শাহবাজ খান সানী ও শেখ রজব। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল এবং সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল বক্তব্য রেখেছেন। বক্তারা বলেছেন,যারা নীরবে-নিভৃতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন,প্রকৃত অর্থে তারাই সমাজের ‘রিয়েল হিরো’। এই সব মানবিক মানুষ সংবর্ধনা বা স্বীকৃতির আশায় কাজ করেন না; বরং নিজেদের মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে দাঁড়ান। তারা আরো বলেছেন,মানবিক কর্মকাণ্ডের দিক থেকে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সিরাজগঞ্জ অনেকটাই এগিয়ে রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে অসংখ্য ব্যক্তি ও সংগঠন নিজেদের উদ্যোগে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন,যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। অনুষ্ঠানে সংবর্ধিত পাঁচ জন মানবিক ব্যক্তিত্বের হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্পন্সরের পক্ষ থেকে তাদের জন্য ২১ টি উপহার প্রদান করা হয়েছে।

বুড়িগঙ্গা

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

‎সিরাজগঞ্জে ‘সার্চ ফর সোশ্যাল হিরো’র ৬ষ্ঠ এপিসোডে ৫ জন মানবিক ব্যক্তিকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x