ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

‎চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সংগঠনটির রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‎

‎​কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন ও দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল বের করেন। এ সময় আন্দোলনকারীরা ‘ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি’ বলে স্লোগান দেন।

‎

‎​মানববন্ধনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রাজশাহী শাখার সভাপতি মোঃ রফিকুল আলম মৃদুল বলেন, বিক্রয় প্রতিনিধিরা যেকোনো কোম্পানির ব্যবসা ও বিপণনের মূল মেরুদণ্ড হিসেবে কাজ করেন। অথচ তাঁরা দীর্ঘদিন ধরে চাকরির নিশ্চয়তা, ন্যায্য বেতন কাঠামো এবং ন্যূনতম কর্মপরিবেশের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে তাঁদের ৮ দফা দাবি মেনে না নেওয়া হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

‎

‎এছাড়া উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, রাজশাহী শাখার সাধারন সম্পাদক মোঃ মিলন খান,সিনিয়র সহঃসভাপতি সুমন শেখ,সহঃসভাপতি জুবেল চৌধুরী,কোষাধ্যক্ষ আব্দুল হামিদ'সহ বিভিন্ন কোম্পানীতে কর্মরত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

‎

‎​উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট দেশব্যাপী বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

বুড়িগঙ্গা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x