ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

‎উল্লাপাড়ায় ট্রাকচাপায় শিক্ষক নিহত

‎উল্লাপাড়ায় ট্রাকচাপায় শিক্ষক নিহত

‎​সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোশাররফ হোসেন নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) সকালে শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ​নিহত মোশাররফ হোসেন উপজেলার কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারের ছেলে। তিনি উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ​ঘটনাটি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানিয়েছেন,শিক্ষক মোশাররফ হোসেন মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এই সময়ে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে তিনি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।‎​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি ও চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। ​এই দিকে শিক্ষক মোশাররফ হোসেনের অকাল মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারসহ স্থানীয় সর্বস্তরের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বুড়িগঙ্গা

রোববার, ২৩ আগস্ট ২০২৬

‎উল্লাপাড়ায় ট্রাকচাপায় শিক্ষক নিহত

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
‎উল্লাপাড়ায় ট্রাকচাপায় শিক্ষক নিহত
0:00 0:00
1.0x