সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মোমেনা আলী বিজ্ঞান স্কুলের উদ্যোগে উল্লাপাড়া উপজেলার এস.এস.সি সমমান পরীক্ষায় জিপিএ – ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ আগস্ট ২০২৬ সকাল ১১ টায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি আকবর আলী কলেজ,বিজ্ঞান কলেজ ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য শিক্ষা অনুরাগী এম আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম উপস্থিত থেকে জিপিএ - ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন,উল্লাপাড়া বিজ্ঞান কলেজ ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের আজীবন দাতা সদস্য মিসেস লায়ম মোমেনা আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস,উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার হোসেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মোমেন আলী বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মাহিমা মিজান,নওসিন ফেরদৌস নাজি। এই সময়ে উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উল্লাপাড়া বিজ্ঞান কলেজ,মোমেনা আলী বিজ্ঞান স্কুলের শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।