মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও এর আঞ্চলিক কার্যালয়ে ১৬ থেকে ২০তম গ্রেডে ৪৮টি পদে নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩ সেপ্টেম্বর রাত ১২টা।
পদের বিবরণ
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ২৬টিগ্রেড: ১৬বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
বুক বাইন্ডারপদসংখ্যা: ২টিগ্রেড: ১৯বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা।
বার্তাবাহকপদসংখ্যা: ১টিগ্রেড: ১৯বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
বার্তাবাহকপদসংখ্যা: ১৭টিগ্রেড: ২০বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা।
মালিপদসংখ্যা: ১টিগ্রেড: ২০বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা।
পরিচ্ছন্নতাকর্মীপদসংখ্যা: ১টিগ্রেড: ২০বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা।
বয়স ও আবেদন ফি
প্রার্থীর বয়স ১১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন ফি ১১২ টাকা। অন্য পাঁচটি পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের সময়সূচি
আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬, সকাল ১০টাআবেদনের শেষ সময়: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা
যেসব বিষয় জানা জরুরি
৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
প্রার্থীকে নিজ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে আবেদন করতে হবে। অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করার সুযোগ নেই। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
একজন প্রার্থী কেবল একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে তার সব আবেদন বাতিল করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্ত, আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।