ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সোমবার যন্তর মন্তরে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রর পদত্যাগ ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দিল্লির যন্তর মন্তরে চলা বিক্ষোভে সোমবার (২৭ জুলাই) যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।  সূত্রগুলোর মতে, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভস্থলে যাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সোমবার দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ আরও পড়ুনআরও পড়ুনওয়াংচুকের অনশন শেষ হলেও আন্দোলন চলবে: সিজেপি দিল্লিতে চলমান এই আন্দোলন এরইমধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে মমতার অংশগ্রহণ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থানকে আরও জোরালোভাবে তুলে ধরার একটি প্রচেষ্টাও হতে পারে। বিশেষ করে সংসদ ও পশ্চিমবঙ্গ বিধানসভায় সাম্প্রতিক কিছু ধাক্কার পর দলটির সক্রিয় ভূমিকার বার্তা দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মমতা লিখেছেন, ‘শুরু থেকেই আমি শিক্ষার্থীদের এবং তাদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। তাদের এই লড়াই শুধু নিট কেলেঙ্কারিতে ন্যায়বিচারের জন্য নয়, বরং দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ রক্ষার লড়াই। গোটা বিরোধী শিবির এবং দেশের মানুষ আমাদের শিক্ষার্থী ও তরুণদের পাশে রয়েছে।’ আরও পড়ুনআরও পড়ুনসরকারের সঙ্গে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে সিজেপি এর আগেও প্রয়োজন হলে তিনি আন্দোলনে সরাসরি যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

সোমবার যন্তর মন্তরে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা