ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

স্মার্ট স্পিকার তৈরি করছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তার বাইরে গিয়ে হার্ডওয়্যার পণ্য তৈরিতে সরাসরি নিজেকে বিনির্মাণ করেছে ওপেনএআই। সংস্থার প্রথম এআই ডিভাইস নিয়ে বেশ কিছুদিন ধরেই সারাবিশ্বে চলছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে বৈশ্বিক গণমাধ্যমে এ ডিভাইস নিয়ে বেশ কিছু চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। জানা গেছে, এটি সাধারণ স্মার্ট স্পিকারের মতো দেখতে হবে না; বরং ছোট্ট আকৃতির ডিভাইস হতে পারে। ওপেনএআইর প্রথম হার্ডওয়্যার পণ্য হতে পারে কমপ্যাক্ট স্মার্ট স্পিকার। আকারের দিক থেকে এটি গুগল নেস্ট মিনি বা অ্যাপল হোমপড মিনির থেকেও ছোট আকৃতির হতে পারে। ডিভাইসটি হয়তো ব্যাটারির সহায়তায় চলবে। তবে সাধারণ স্পিকারের মতো শুধু গান বা ভয়েস কমান্ডের মধ্যেই এর ব্যবহার সীমাবদ্ধ থাকবে না। কমপ্যাক্ট স্মার্ট স্পিকারের সবচেয়ে আকর্ষণীয় দিক হিসেবে সামনে আসছে এর ক্যামেরা ও মাইক্রোফোন বৈশিষ্ট্য। এর মাধ্যমে ডিভাইসটি ব্যবহারকারীর চারপাশের পরিবেশের সম্পর্কে নানা তথ্য ও ভয়েস ভালোভাবে বুঝতে পারবে। এই ডিভাইসের ডিজাইনের সঙ্গে যুক্ত রয়েছেন বিখ্যাত ব্যক্তি, যিনি অ্যাপল ব্র্যান্ডের সাবেক ডিজাইন বিভাগের প্রধান জনি আইভি। দামের দিক থেকেও ডিভাইসটি সাধারণ স্মার্ট স্পিকারের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম ক্যাটেগরির হবে বলে ধারণা দিয়েছেন গ্যাজেট বিশেষজ্ঞরা। রিপোর্ট থেকে জানা গেছে, এর সম্ভাব্য দাম ৩০০ থেকে ৪০০ ডলারের ভেতরেই থাকবে।

স্মার্ট স্পিকার তৈরি করছে ওপেনএআই