ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ইরান যাচ্ছেন তিনি

খামেনির জানাজায় ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

আয়াতুল্লাহ খামেনী ও স্পিকার হাফিজ

জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ উদ্দেশ্যে তাকে ইরান সফরে পাঠাচ্ছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম কালবেলার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম এবং মাশহাদ-এ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

কূটনৈতিক একটি সূত্র ইউএনবিকে জানিয়েছে, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর আমন্ত্রণে আগামী ৩ জুলাই তেহরানে যাওয়ার কথা রয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের। আমন্ত্রণপত্রে গালিবাফ লিখেছেন, “এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে আপনাকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।”

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৪ জুলাই তেহরানে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে দাফন সম্পন্ন হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করে। দীর্ঘ প্রস্তুতির পর আগামী জুলাই মাসে তার দাফনের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

খামেনির জানাজায় ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x