Burigonga.tv

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত, পিএসসি সংস্কারে কমিটি গঠন

৪৬তম বিসিএসের পূর্ব নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ মে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। চাকরিপ্রার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান। পিএসসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সাহিদা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক অনুষ্ঠেয় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। কমিশনের সিদ্ধান্তক্রমে এই সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।" পিএসসি সংস্কারের ৮ দফা দাবিতে চাকরিপ্রার্থীরা গত ২৭ এপ্রিল সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যস্থতায় পিএসসির সদস্য জহিরুল হক ভূঁইয়া ও আন্দোলনকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে দীর্ঘ আলোচনা হয়। আলোচনার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত এবং পিএসসি সংস্কারের লক্ষ্যে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান আসিফ মাহমুদ। তিনি জানান, শুধু পরীক্ষা স্থগিত নয়, শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে সরকার গঠিত কমিটির মাধ্যমেও আলোচনা চলবে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, শুধু পরীক্ষা স্থগিত করাই তাদের মূল দাবি নয়। ৮ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত, পিএসসি সংস্কারে কমিটি গঠন
0:00 0:00
1.0x
Burigonga.tv

শনিবার, ২৭ জুন ২০২৬

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত, পিএসসি সংস্কারে কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৫

featured Image
৪৬তম বিসিএসের পূর্ব নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ মে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। চাকরিপ্রার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান। পিএসসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সাহিদা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক অনুষ্ঠেয় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। কমিশনের সিদ্ধান্তক্রমে এই সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।" পিএসসি সংস্কারের ৮ দফা দাবিতে চাকরিপ্রার্থীরা গত ২৭ এপ্রিল সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যস্থতায় পিএসসির সদস্য জহিরুল হক ভূঁইয়া ও আন্দোলনকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে দীর্ঘ আলোচনা হয়। আলোচনার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত এবং পিএসসি সংস্কারের লক্ষ্যে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান আসিফ মাহমুদ। তিনি জানান, শুধু পরীক্ষা স্থগিত নয়, শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে সরকার গঠিত কমিটির মাধ্যমেও আলোচনা চলবে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, শুধু পরীক্ষা স্থগিত করাই তাদের মূল দাবি নয়। ৮ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Burigonga.tv

বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

Phone: +8801721242220
Mobile: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com
Website: www.burigonga.tv
কপিরাইট © ২০২৬ Burigonga.tv । সর্বস্বত্ব সংরক্ষিত