ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

ইউআইইউ শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত

প্রকাশ : ২১ জুন ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইউআইইউ শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত
বহিষ্কারাদেশ বাতিলসহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুনবাজার মোড়ে আন্দোলনরত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে করে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার পর ইউআইইউ শিক্ষার্থীরা সড়কে যান চলাচল বন্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর কিছুক্ষণ পর পুলিশ সেখানে অবস্থান নেয়। পুলিশ শিক্ষার্থীদের সরে যেতে অনুরোধ করে। কিন্তু দাবি না আদায় হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান শিক্ষার্থীরা। পরে বেলা ১১টায় লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ পর শিক্ষার্থীরা আবার একত্রিত হয়ে সড়কে নামেন এবং সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি দেখা দিয়েছে। পুরো নতুনবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকে রামপুরা, বাড্ডা, প্রগতি সরণি ও তেজগাঁও রেলগেট এলাকায় ব্যাপক যানজট দেখা গেছে। অফিসগামী মানুষ, স্কুলের শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা জানান, সকাল থেকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিকল্প রুটেও গাড়ি গড়াচ্ছে না। হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন অনেকেই। এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলবে। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কার নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। বহিষ্কারের সঙ্গে জড়িত সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা এবং বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবিও জানান তারা।

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ইউআইইউ শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৫

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x