নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতা রায়হান ইসহাককে পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৫
জবি প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান ইসহাককে পুলিশের হাতে তুলে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (৩১ মে) রাতে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তাকে দেখতে পেয়ে গেন্ডারিয়া থানায় খবর দেন ছাত্রদল নেতারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসহাককে হেফাজতে নেয়।
এসময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল বলেন, "ফ্যাসিবাদের দোসর ছাত্রলীগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার স্বপ্ন যারা দেখতেছে এবং বিভিন্ন ভাবে ফ্যাসিবাদের দোসরদের পুর্নবাসন করতেছে তাদের কে প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা প্রস্তুতে আছে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের মাটিতে নতুন করে কেউ যেনো শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্র-ছাত্রীদের কে সাথে নিয়ে সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।"
এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহেদ খান বলেন, "ইসহাক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢামেক শাখার সাবেক সভাপতি ছিলেন। স্থানীয়দের সহায়তায় আমরা তাকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি-না, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
Buriganga Television is committed to delivering research-based, fact-driven, and impartial journalism on the geopolitical economy of the
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.
Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com
স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার