ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

ছাত্রদল সহ-সভাপতি বাসিতের উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও লিডারশীপ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ২৬ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছাত্রদল সহ-সভাপতি বাসিতের উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও লিডারশীপ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও লিডারশীপ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ মে পূর্বাচলের সি ক্লাব রিসোর্টে অনুষ্ঠিত এ কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা, ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ও ভূমিকা, নেতৃত্ব বিকাশ এবং দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ছাত্রদলের সাংগঠনিক বিস্তারের কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়। কর্মশালায় বক্তারা বলেন, “বর্তমান দুঃশসনের অবসান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্র কাঠামোর সংস্কার অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি তরুণ ছাত্রদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গঠনমূলক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা একে শিক্ষনীয়, সাংগঠনিক ও আদর্শিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ছাত্রদল সহ-সভাপতি বাসিতের উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও লিডারশীপ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৫

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x